বাংলাদেশের খবর

আপডেট : ০৪ June ২০২১

আশুলিয়ায় সেফটি ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্য‍ু


আশুলিয়ায় অরক্ষিতভাবে রাখা সেফটি ট্যাঙ্কে পড়ে মাসুম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (০৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার বেরন এলাকায় হারুনুর রশীদের বাড়ির সেফটি ট্যাঙ্কিতে এ দ‍ুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু মাসুম শরীয়তপুর জেলা থানার চর কোয়ারপর মোল্লাকান্দি গ্রামের দুলাল মিয়ার ছেলে।

বাড়ির ম্যানেজার বিল্টু বলেন, সেফটি ট্যাংকির ময়লা পরিষ্কার ও পানি নিষ্কাষনের জন্য ট্যাংকিটি উন্মুক্ত রাখা হয়, সেফটি ট্যাংকির মুখ খোলা রাখার কারণে শিশুটি অসাবধানতাবসত সেখানে পড়ে যায়। পরে স্থানীরা উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাইসার হামিদ বলেন, খবর পেয়ে নারী ও শিশু হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১