আপডেট : ০৪ June ২০২১
বেআইনিভাবে দেশীয় কিছু প্রাণী ও দেশীয় পাখিকে আটকে রাখে আশরি নগর নামের একটি মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেগুলো টিকিট কেটে দর্শনার্থী দেখতে আসত নিয়মিত। এমনি একটি অবৈধ প্রদর্শনীর পার্ক গড়ে উঠেছিল নরসিংদীর ওই পার্ক কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে সেগুলো জব্দ করে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে আসে বাংলাদেশ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। গত বৃহস্পতিবার মধ্য রাতে সেগুলোর কয়েকটি সাফারি পার্কে অবমুক্ত করা হয়। অন্যগুলো শুক্রবার বিকালে পার্কের গহীন বনে ছেড়ে দেওয়া হয় জব্দকৃত প্রাণীগুলো। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দীন আকন জানান, নরসিংদী সদরের আরশিনগর পার্ক ও মিনি চিড়িয়াখানায় প্রাণীগুলো দীর্ঘদিন আটকে রেখে প্রদর্শন করা হচ্ছিল। হারুনুর রশিদ নামে এক ব্যক্তি ওই মিনি চিড়িয়াখানার মালিক। আমরা আমাদের আউট সোর্সের মাধ্যমে খবর পেয়ে তা বৈধ না অবৈধ তা যাচাই শুরু করি। পরে বিষয়টি নিশ্চিত হয়ে উদ্ধার করি বন্যপ্রাণীগুলো। ১টি এশিয়াটিক বড় নারী কালো ভাল্লুক, ৫টি সজারু, ১টি গন্ধগোকুল, ৪টি বানর, ১টি বড় অজগর, ৩টি চিল, ১টি শকুন, ১৩টি কানিবক ও ২টি বালি হাঁস উদ্প্রাধার করা হয়। তিনি আরো বলেন মিনিচিড়িয়াখার মালিক হারুন অর রশীদকে প্রথমে নোটিশ করা হয়। বন্যপ্রাণী বিষয়ক আইন জানেন না বলে দাবি করে তিনি প্রাণী ও পাখিগুলোকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট টিমের কাছে খাঁচাসহ তুলে দেন। পরবর্তীতে তাঁর কাছ থেকে মুচলেকা রাখা হয়। উদ্ধারের পর প্রাণী ও পাখিগুলোকে বৃহস্পতিবার রাতে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয় । এ অভিযানে বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক, জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস, ল্যাব টেকনিশিয়ান কনক রায়, জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট সঞ্চয় বন্ধ ও সাদিকুল ইসলামের একটি অভিজ্ঞ টিম কাজ করেছে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, সজারু ও পাখি অবমুক্ত করা হয়েছে পার্কের ভিতরে। অন্য প্রাণী ও পাখিগুলো কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একটি নির্দিষ্ট সময় পড়ে পরিকল্পনা মাফিক সেগুলো নির্দিষ্ট বেষ্টনীতে ছাড়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১