বাংলাদেশের খবর

আপডেট : ০৭ June ২০২১

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৪০ সদস্য আটক


সম্প্রতি সময়ে চাঁদপুর শহর ও শহরতলীতে কিশোরদের বিভিন্ন অপরাধ বেড়েই চলছে। এ অপরাধ বেড়ে যাওয়ায় তা প্রতিহত করতে চাঁদপুর মডেল থানা পুলিশ চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪০ সদস্যকে আটক করেছে।

গতকাল রোববার (০৬ জুন) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পুলিশ বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে এদেরকে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে পুলিশ। অভিযানে নেতৃত্বে দেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ, চাঁদপুর মডেল থানার একদল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

সম্প্রতি সময়ে চাঁদপুর শহরতলীর ঢালীর ঘাট এলাকায় কিশোর গ্যাং সদস্যদের হামলায় এক যুবক গুরুতর আহত হয় এবং ঘটনার পরে থানায় মামলাও হয়। এ ছাড়া গত ৩ জুন কিশোর গ্যাংয়ের সক্রিয় বড় ভাই সদস্য চাঁদপুরে স্কুল শিক্ষার্থী মুসলিম নারী-হিন্দু বখাটে প্রস্তাবিত প্রেমিকের প্রেমে সাড়া না দেওয়ায় তাকে যৌন নিপীড়ন, মারধর, টাকা , মোবাইল ছিনতাই ও অপহরণের চেষ্টার ঘটনায় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরন দাসের ছেলে অনিমিক দাসের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় শিক্ষার্থীর মা নুরুন্নাহার বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় চাঁদপুর সদর সার্কেল স্নিগ্ধা সরকারের নির্দেশে মডেল থানা পুলিশ অভিযুক্ত অনিমিক দাসকে গ্রেফতার করতে শহরের কুমিল্লা রোড শ্রাবণী ভিলা নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের ভবনের চতুর্থ তলায় ভাড়াটিয়া অসিত বরন দাসের বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার প্রধান আসামি বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যায়।

গত বৃহস্পতিবার বিকেলে প্রফেসর পাড়া ডাক্তার সীমা হাসানের বাসার সামনে বখাটে অনিমেক দাস স্কুল শিক্ষার্থীকে যৌন নিপিরণ করে ব্যাগ থেকে মোবাইল কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে ও সাথে থাকা প্রায় ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্কুল শিক্ষার্থীর ডাক চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী দৌড়ে আসলে অবশেষে অপহরণকারী বখাটে যুবক অনিমিক দাস(২১) ও তার সহযোগী ঘোষপাড়ার তারেক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনাটি ঘটে যাওয়ার পর স্কুল ছাত্রীর মা নুরুন্নাহারকে ফোন করে বখাটে অনিমিক দাস পুনরায় হুমকি-ধমকি ও জানে মেরে ফেলার হুংকার দেয়।

এ সব বিষয়টি পুলিশের নজরে আসে। তখন পুলিশ অপরাধ ধমনে আইনশৃংখলা রক্ষাকল্পে অভিযান চালাতে বিশেষ ভুমিকা গ্রহন করেন।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, কিশোরদের নানা অনিয়ম পুলিশের নজরে আসলে আজকে রোববার বিকেল থেকে রাত পর্যন্ত শহরের গাছতলা ব্রীজ, আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকা, প্রেসক্লাব ঘাট, মুখার্জি ঘাটসহ শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় কিশোর গ্যাং সন্দেহে ৪০জন বিভিন্ন বয়ষের কিশোর যুবককে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটক কিশোরদের মধ্যে বেশ কয়েকজনকে তাদের অভিভাবক ডেকে মুসলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকীদের বিরুদ্ধে থানায় পূর্ব থেকে বিভিন্ন অপরাধে মামলা ও অভিযোগ থাকায় আটক রাখা হয়েছে। সোমবার (৭ জুন) তাদের বিষয়ে আরো খোঁজ খবর নিয়ে আদালতে সোপর্দ করা হবে। চাঁদপুর সদর মডেল থানা এ ধরনের কিশোর গ্যাং ধমনের অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১