আপডেট : ০৭ June ২০২১
নেত্রকোণার পূর্বধলায় মো. হাসান মিয়া (৮) নামের এক মাদ্রাসা ছাত্র ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। আজ সোমবার দুপুর ১টা দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার আগিয়া ইউনিয়নের পদুরকান্দা গ্রামের মো. তরিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় কান্দাপাড়া হাফেজিয়ার মাদ্রাসার শিক্ষার্থী। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হাসান মিয়া বাড়ির পাশে পদুরকান্দা দাখিল মাদ্রাসার একটি কক্ষের আড়ায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। বাড়ির লোকজন খবর পেয়ে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১