আপডেট : ০৭ June ২০২১
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মায়ের সাথে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রায়হান উদ্দিন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের রুদ্রনগর গ্রামের নিচ দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদীর পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। আজ সোমবার বেলা ৩ টার দিকে এ ঘটনা ঘটে। রায়হান উদ্দিন একই উপজেলার লোকনাথপুর গ্রামে নানাবাড়িতে থেকে পড়ালেখা করত। সে লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র। ইউপি সদস্য রিকাত আলী জানান, শিশু রায়হান লোকনাথপুর গ্রামে তার নানা রাজা মিয়ার বাড়িতে থেকে পড়ালেখা করত। ৩ দিন আগে রায়হান তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। আজ সোমবার দুপুরের পর সে মায়ের সঙ্গে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে রায়হান পানিতে ডুবে যায়। তাকে মৃত প্রায় অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যসরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১