আপডেট : ০৮ June ২০২১
নরসিংদীর রায়পুরায় রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লেগে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সাপমারা বাজার রেলক্রসিং এ ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে এই ঘটনা ঘটে। আহত তিন পুলিশ সদস্য যথাক্রমে রায়পুরা থানার এসআই শাহীন মিয়া, এসআই মনোয়ার হোসেন ও কনস্টেবল সালাহ উদ্দিন। স্থানীয় এলাকাবাসী ও পুলিশের দেয়া তথ্যমতে, রাতে একটি প্রাইভেটকার ও একটি সিএনজি নিয়ে টহল দিচ্ছিল পুলিশ। পুলিশের প্রাইভেটকারটি রাত দুইটার দিকে রায়পুরার সাপমারা বাজার রেলক্রসিং অতিক্রম করতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রাম গামী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে ধাক্কা ধাক্কা লাগে। এসময় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং গাড়িতে থাকা তিন পুলিশ সদস্য আহত হয়। প্রাইভেটকারটির পেছনে অপর একটি সিএনজিতে থাকা পুলিশ কনস্টেবল মো.মামুন জানান, রেলক্রসিংয়ে কোনো গেটম্যান ছিল না।প্রাইভেটকারটি রেলের দুই নম্বর লাইনে উঠতেই দ্রুতগতির ট্রেন এসে ধাক্কা দেয়। ট্রেনটি প্রায় ৫০ গজ দূর পর্যন্ত কারটিকে হিঁচড়ে নিয়ে এক পাশে ফেলে দেয়। পরে স্থানীয় বাসিন্দা তাপস কুমার বিশ্বাস ও সিএনজি চলকদের সহযোগিতায় প্রথমে ভৈরব সদর হাসপাতলে নেওয়া হয়। তাপস কুমার বিশ্বাস জানান, আহত এসআই শাহীনের মাথায় গুরুতর আঘাত লাগে। তার নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল। আরেক এসআই মনোয়ার ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায়। তার হাত পা মারাত্মকভাবে জখম হয়।গেটম্যান সুমনের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদী পুলিশ সুপার আশরাফুল আজিম, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা, ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফেরদৌস। রায়পুরা থানার সেকেন্ড অফিসার অফিসার দেব দুলাল দে মুঠোফোনে বলেন, অন্যন্য সময় এই গেইটে গেইটম্যান থাকলেও রাতে কাউকে দেখা যায়নি এবং গেইট অরক্ষিত ছিল। আহত ৩ জনের মধ্যে এসআই শাহীন ও মনোয়ার আইসিইউতে ভর্তি আছেন। নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন , তিন জনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। একজন আজ রিলিজ পেয়ে যাবে আশা করি। বাকি দুজন একটু বেশি আঘাত পেয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১