বাংলাদেশের খবর

আপডেট : ০৮ June ২০২১

করোনায় দেশে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে


করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৯১৩ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩২২ জন। এ নিয়ে মোট শনাক্ত হলো ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন।

এর আগে সোমবার (৭ জুন) ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৩০ জনের এবং একই সময়ে শনাক্ত হয়েছিল ১ হাজার ৯৭০ জন।

আজ মঙ্গলবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১