বাংলাদেশের খবর

আপডেট : ০৮ June ২০২১

আখাউড়ায় দুই হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  আটককৃতরা হলেন- উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত আব্দুল আলিম মিয়ার ছেলে মোঃ আল-আমিন (৩৪), বড় লৌহঘরের ইউনুস মিয়ার ছেলে সুমন (২৭) ও একই গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে খলিল মিয়া (৩৬)।

মঙ্গলবার বিকালে আটককৃতদেরকে মামলাসহ আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে রাতব্যাপী সীমান্তবর্তী কর্ণেল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানয়।

এতে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক মু. মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার কর্ণেলবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিকালে  আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি  নিয়মিত মামলা রুজু করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক মু. মিজানুর রহমান বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো মূল্যে মাদক নির্মূল করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১