আপডেট : ১০ June ২০২১
পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মহিপুর প্রেসক্লাব চত্ত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহিপুর থানা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। ইসলামী ছাত্র আন্দোলন মহিপুর থানা শাখার সভাপতি মো.মেহেদী হাসানের সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সূরা সদস্য গাজী আলী হায়দার, পটুয়াখালী জেলা প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম, মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমূখ। সভায় বক্তারা বলেন, 'দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পাঠক্রমের বাইরে বিভিন্ন প্রযুক্তির নেশায় আসক্ত হয়ে পড়েছে। অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে সকল স্তরের শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় নেমে আসবে। তাই স্বাস্থবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১