বাংলাদেশের খবর

আপডেট : ১১ June ২০২১

ভাটারায় স্ত্রীকে কুপিয়ে হত্যা


রাজধানীর ভাটারায় স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ৯ টায় পুলিশ বাসায় গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে।

নিহত গৃহবধূর নাম জোবেদা খাতুন (২৮)। তার স্বামী আবুল কাসেম।

এই দম্পতি ভাটারার সোলমাইদ পূর্বপাড়া কাজীবাড়িতে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার ভোরে দাম্পত্য কলহের জেরে আবুল কাসেম জোবেদার মাথায় কুড়াল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই জোবেদার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ভাটারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মোকতারুজ্জামান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১