বাংলাদেশের খবর

আপডেট : ১১ June ২০২১

চাটমোহরে জেলা প্রশাসকের বিদায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


চাটমোহরে পাবনা জেলা প্রশাসকের বিদায়ে মতবিনিময় সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বদলীজনিত বিদায় উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মতা মোঃ সৈকত ইসলাম। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কবীর মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফরোজা আখতার।

বক্তব্য দেন, সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আ. হামিদ মাস্টার, পৌর মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, থানার ওসি মো. আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, চাটমোহর প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তমাল মাহমুদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১