আপডেট : ১২ June ২০২১
আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। দিবসটি এমন সময়ে পালন করা হচ্ছে যখন সারা বিশ্ব করোনা নামের ক্ষুদ্র একটি ভাইরাসের কবলে। এ ভাইরাস শিশুদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। সারা বিশ্বের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিশুরা পরিবারের চরম বিপর্যয়ের মুখে শ্রমে নিযুক্ত হচ্ছে। এ চিত্রের বাইরে নয় বাংলাদেশও। বর্তমানে দেশে শিশুশ্রমিকের সংখ্যা কত তা সরকার জানে না। বেসরকারি কোনো প্রতিষ্ঠানেরও এ বিষয়ে জানা নেই। ২০০৩ সালের সর্বশেষ জাতীয় শিশুশ্রম জরিপের তথ্য দিয়েই বিভিন্ন কার্যক্রম চলছে। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় শিশুশ্রম নিয়ে আরেকটি জাতীয় সমীক্ষা করে। এবছর এ সমীক্ষার ফলাফল প্রকাশ পাওয়ার কথা। আর তা প্রকাশ পেলে শিশুশ্রমিকের সঠিক সংখ্যা জানা যাবে। ২০০৩ সালের জরিপের তথ্য অনুযায়ী, দেশে পাঁচ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ১৩ লাখ শিশুই ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিল। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ২০০২ সাল থেকে জুন মাসের ১২ তারিখে দিবসটি পালন করা শুরু করে। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আজ বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১