বাংলাদেশের খবর

আপডেট : ১২ June ২০২১

৯৯৯-এ ফোনে বন্ধ হল বাল্যবিয়ে


সরকারের টোল ফ্রি ‘৯৯৯’ নম্বরে ফোন করে তথ্য দেওয়ায় ঢাকার কেরানীগঞ্জে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের নতুন ভাড়ালিয়া গ্রামে।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবু সালাম মিয়া জানান, শুক্রবার রাতে ৯৯৯ সেবার মাধ্যমে কেরানীগঞ্জ মডেল থানায় খবর পেয়ে আটি পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক মো. দিদার হোসেনকে সাথে নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে মেয়ের বাবা, বর পক্ষের পিন্টু (২১) ও শাওনকে (১৮) আটক করা হয়। পরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলেকে সংবাদটি জানাই। পরে ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে বিচার কাজ করেন। আদালত মানবিক দিক বিবেচনা করে তাদের সাজার চিন্তা না করে অর্থদণ্ড কার্যকর করে ছেড়ে দেয়। এবং ছেলের বয়স ২১ ও মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত তাদের বিয়ে আপাতত বন্ধ ঘোষণা করেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১