আপডেট : ১৪ June ২০২১
নরসিংদীর রায়পুরায় পুলিশবাহী প্রাইভেটকারের সাথে ট্রেনের সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত হওয়ার ৬ দিন পর মনোয়ার হোসেন (৪৪) নামে এক এসআইয়ের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ২ টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। রায়পুরা থানা সূত্রে জানায়, নিহত মনোয়ারের লাশ সোমবার সকালে তার পৈতৃক বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় নিয়ে যাওয়া হয়। পাঁচবিবি উপজেলার কুলইছ গ্রামের মৃত সোহরাব উদ্দিন ছেলে মনোয়ার হোসেন। মনোয়ার ১৯৯৬ সালে পুলিশের চাকরিতে যোগদান করেন। ১২ নভেম্বর ২০১৯ সালে রায়পুরা থানায় আসেন। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। গত ৭ জুন রাত ২ টায় দায়িত্ব পালনকালে রায়পুরার উপজেলার মহেশপুর ইউনিয়নের দৌলতকান্দি রেলওয়ে স্টেশনের নিকটস্থ সাপমারা বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছিল। বাজারের রেলক্রসিং অতিক্রমের সময় পুলিশের প্রাইভেটকারটিকে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস। ধাক্কায় ঘটনাস্থল থেকে ৫০ গজ দূর পর্যন্ত হিঁচড়ে গিয়ে একপাশে পড়ে কারটি। ঐ ঘটনায় এসআই মনোয়ার হোসেন, এসআই শাহীন ও কনস্টেবল সালাহউদ্দিন আহত হয়। তাদের মধ্যে এসআই শাহীন ও মনোয়ারের আঘাত গুরুতর হওয়ায় দুজনেই ঢাকার একটি বেসরকারী হাসপালে আইসিইউতে ভর্তি ছিল। আর কনস্টেবল সালাহউদ্দিন পরদিনই রিলিজ পেয়ে বাড়ি ফিরে আসে। গত ৬ দিন মৃত্যুর সাথে লড়াই করে রবিবার রাত ২ টায় আইসিইউতে থাকা অবস্থায় মারা যান হয় এসআই মনোয়ার হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল দে। সহকর্মীর এমন মৃত্যুতে রায়পুরা থানায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় শোক জানিয়েছেন রায়পুরা সার্কল এসপি সত্যজিৎ ঘোষ, ওসি মো. গোলাম মোস্তফা সহ থানার সকল সহকর্মীবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১