আপডেট : ১৪ June ২০২১
সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ৯৩ জনকে করোনা পরীক্ষা করে ৪৪ জন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ২১ ভাগ। সর্বশেষ ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে করোনা নিয়ে ভর্তি আছে ২৫৪ জন। জেলায় হোম আইসোলেশনে আছে ৬৯৮ জন। এ পর্যন্ত জেলায় মোট করোনা পজিটিভ ২৪২০ জন। করোনা পজিটিভ হয়ে মৃত্যু ৫২ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু ২৪৮ জন। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়েত এ পর্যন্ত ৩০০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সাতক্ষীরা জেলাব্যাপী লকডাউনের দশম দিনে প্রশাসন ও পুলিশ সদস্যরা বিভিন্নস্থানে ব্যারিকেট দিয়ে মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১