বাংলাদেশের খবর

আপডেট : ১৪ June ২০২১

করোনায় আক্রান্ত বশেমুরবিপ্রবি শিক্ষার্থী আইসিইউ'তে


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আরও এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। 

করোনায় আক্রান্ত শিক্ষার্থীর নাম মো. রুহুল আমীন। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী। বর্তমানে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসাপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।  এদিকে তার অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিইউ'তে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। 

গতকাল রোববার সন্ধ্যার দিকে ওই শিক্ষার্থীর করোনা আক্রান্তের বিষয়টি জানা যায়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হতাশা বিরাজ করছে। 

এর কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের নুসরাত নামে এক শিক্ষার্থী সপরিবারে (৯ জন) ভারতীয় উপসর্গ নিয়ে করোনা আক্রান্ত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১