আপডেট : ১৬ June ২০২১
বগুড়ায় করোনা সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। দুই সপ্তাহের ব্যবধানে শনাক্তের হার বেড়ে দ্বিগুণে পৌঁছেছে। গত একদিনে নতুন করে ৪৬ জন শনাক্ত ও এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত রোগীদের মধ্যে একজনের বাড়ি বগুড়া সদরে এবং অন্য দুজনের বাড়ি জয়পুরহাটে। আর নতুন করে শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ শতাংশে। চলতি মাসের প্রথমে এই হার ছিলো প্রায় ১১ শতাংশে। সংক্রমণ বাড়ার প্রেক্ষিতে নাটোর ও নওগাঁ থেকে বগুড়ার প্রবেশ পথে স্ক্রিনিং ও এ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা নেয়া হয়েছে। বগুড়া সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সুত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় বগুড়ায় ২০৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪৬ জনের। পরীক্ষার তুলনায় এই হার ২২ শতাংশ। একই সময় জেলার ৩টি হাসপাতালে মারা গেছেন এক নারীসহ ৩ জন। এর মধ্যে করোনা ডেডিকেটডে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ১ জন, বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এক জন এবং বেসরকারী টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান এক জন। এরা হলেন বগুড়া শহরের কলোনী এলাকার মোহাম্মাদ হোসেন(৮৬) জয়পুরহাটের কালাই উপজেলার লুৎফুন(৬০) ও জয়পুরহাটের পাঁচবিবির রতন মন্ডল(৪৪)। সিভিল সার্জন অফিস আরো জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ৬২ জন, বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৪ এবং টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬৩ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। বগুড়া ছাড়াও আশেপাশের জেলাগুলো থেকে বগুড়ার হাসপাতালগুলোতে করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ১ জুন বগুড়ায় করোন রোগী শনাক্ত হয়েছিলো ১২ জন আর দু’ সপ্তাহের মাথায় শনাক্তের হার বেড়ে সোমবার করোনা রোগী সনাক্ত হয় ৪৬ জন। এ বিষয়ে বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজীম চৌধুরী জানান, বগুড়া করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় এটি নিবিড়ভাবে পর্যবেক্ষন করা হচ্ছে। জেলার সান্তাহার ও নন্দীগ্রামে ২টি স্থানে ভ্রাম্যমাণ স্ক্রিনিং পয়েন্টে ও র্যাপিড এন্টিজেন টেস্টের ব্যবস্থা নেওয়া হয়েছে। সংক্রমণ আরো বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, পরিস্থিতি অনুযায়ী হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। তবে এক্ষেত্রে অবশ্যই আগে সকলকে স্বাস্থ্য বিধি মানতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১