বাংলাদেশের খবর

আপডেট : ১৬ June ২০২১

সিলেটে দুই সন্তানসহ মায়ের গলা কাটা লাশ উদ্ধার


সিলেটের গোয়াইনঘাটে দুই শিশু সন্তানসহ মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ফতেহপুরে বাড়ি থেকে সকাল সাড়ে ৭টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তিরা হলেন- আলিমা বেগম (৩৫), তার আট বছরের শিশু ছেলে মিজানুর রহমান ও ৩ বছরের শিশু কন্যা আনিতা বেগম।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১