বাংলাদেশের খবর

আপডেট : ১৭ June ২০২১

কাউখালীতে শত শত মানুষ ভূমি সেবা থেকে বঞ্চিত


পিরোজপুরের কাউখালী উপজেলা ভুমি অফিসে ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছে শত শত মানুষ। ভূমি সংক্রান্ত জটিলতায় ভুগছে এলাকার মালিকরা। তাদের অভিযোগ ভুমির সীমানা নির্ধারণ, জমির সঠিক পরিমাপ, প্লট নির্ধারণ, সহ নানা ধরনের ভুমি সংক্রান্ত জটিলতায় বছরের পর বছর ঘুরেও সমাধান পাচ্ছে না।

উপজেলার বিড়ালজুড়ী গ্রামের রীনা আক্তার, সাইফুল্লাহ বিজয়নগরের আব্দুর রউফসহ অনেকেই অভিযোগ করে ভুমি পরিমাপ সঠিকের জন্য বছরের পর বছর আবেদন করেও কোন সার্ভেয়ার পাওয়া যায়নি। ফলে জমি নিয়ে প্রতিবেশীদের সাথে দীর্ঘদিনের একটি সমস্যা লেগেই রয়েছে। এসব সমস্য সমাধান না হলে বড় ধরনের সমস্যার ঘটনা ঘটতে পারে। বর্তমানে ভুমি সংক্রান্ত অনলাইন নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এদের অভিযোগ অনলাইন নিবন্ধন কার্যক্রম করতে হলে ভুমির পর্চা, খাজনা রশিদ সহ বিভিন্ন কাগজপত্র দিতে হয়। অথচ ভুমি জটিলতার সমস্যা সমাধান না করে কিভাবে অনলাইন নিবন্ধন করে খাজনা পরিশোধ করব। একযুগ ধরে কানুনগোও পদ শুন্য রয়েছে এবং সার্ভেয়ার পদ প্রায় ৫/৬পর্যন্ত শূন্য সপ্তাহে দুই দিন সার্ভেয়ার নেছরাবাদ থেকে অফিস করলেও রুটিন ওয়ার্ক ছাড়া কোন কাজ তিনি করেন না।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জান্নাত আর তিথী জানান, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে যাতে স্থায়ীভাবে কানুন গো সার্ভেয়ার পাওয়া যায় সে ব্যবস্থা করবেন।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১