বাংলাদেশের খবর

আপডেট : ১৭ June ২০২১

সরিষাবাড়ীতে বজ্রপাতে নিহত পরিবারকে অনুদানের চেক হস্তান্তর


জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে নিহত আঙ্গুরী বেগমের পরিবারের হাতে ২০ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করেছেন উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ তার কার্যালয়ে নিহত আঙ্গুরী বেগমের স্বামী মোজাম্মেল হকের নিকট এ চেক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ন কবির, কবি ও সাংবাদিক জাকারিয়া জাঙ্গীরপ্রমুখ।

নিহত আঙ্গুরী বেগম গত ০৪ জুন শূক্রবার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামে স্বামীর বাড়ীতে গৃহস্থালীর কাজ করা অবস্থায় বজ্রপাতে মৃত্যবরণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১