বাংলাদেশের খবর

আপডেট : ১৮ June ২০২১

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে চার কোটি টাকা উধাও


ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভোল্ট থেকে চার কোটি টাকা উধাও হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ওই শাখারই ক্যাশ ইনচার্জসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন, রিফাত ও ইমরান। শুক্রবার সকালে বংশাল থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতেই টাকা আত্মসাতের বিষয়টি বুঝতে পেরে দুজনকে পুলিশে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

এ ঘটনায় এখনও মামলা হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১