বাংলাদেশের খবর

আপডেট : ১৮ June ২০২১

মুন্সীগঞ্জে নদী ভাঙন রক্ষায় মানববন্ধন


মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধলেশ্বরী নদীর ভাঙন থেকে রক্ষায় বাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে নদী ভাঙনকবলিত উপজেলার আব্দুল্লাপুর এলাকায় ধলেশ্বরী নদী তীরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। নদী তীরে দাড়িয়ে মানববন্ধনে অংশ নেয় ভাঙনকবলিত শতশত গ্রামবাসী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

মানববন্ধনকারীরা বলেন, বর্ষার শুরুতেই ধলেশ্বরী নদী তীরের কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ভাঙন আতংকে দিন পার করছে আব্দুল্লাপুর-বেতকা ইউনিয়নের হাজার হাজার মানুষের। এরমধ্যেই কৃষিজমি, বসতবাড়ি, খেলার মাঠসহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে মসজিদ, মাদ্রাসা, রাস্তাসহ বহু স্থাপনা। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে  এসব স্থাপনাও বিলীনের পথে। ভিটে মাটি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণসহ স্থানীয় ধলেশ্বরী তীরে বাঁধ নির্মানের দাবি জানান এলাকবাসীর।

এ সময় বক্তব্যে রাখেন, স্থানীয় সমাজসেবক ও চিকিৎসক আব্দুল আলিম, সাবেক ইউপি সদস্য শফিউদ্দিন মীর, আবুল চোকদার, সানু দেওয়ান, বাবলু কাজী, আক্তার মন্ডল, কামাল হোসেন দেওয়ান ব্যাক্তিবর্গ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১