বাংলাদেশের খবর

আপডেট : ১৯ June ২০২১

সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ, ৬ জনকে কুপিয়ে আহত


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বরগাঁও গ্রামে শুক্রবার রাতে জমি নিয়ে বিরোধে ৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁও গ্রামের আমির হোসেনের সঙ্গে মনির হোসেনের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে আমির হোসেনের নেতৃত্বে সেলিম, সুলতান, নুর হোসেন, হাসান, হাকিম, হাসিবসহ ১০/১২ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মনির হোসেন, তার স্ত্রী তাছলিমা বেগম, ভাগিনা আসিফ,  ভাগনি জায়েদা বেগম, মুক্তা, ভাগনী জামাই আবু সাইদকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট চালায়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তাছলিমা আক্তার বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত মনির হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে আমির হোসেনের নেতৃত্বে আমাদেরকে পিটিয়ে আহত করে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট চালায়। অপরদিকে আমির হোসেন জানান, মনির হোসেনের লোকজনই প্রথমে আমাদের উপর হামলা চালিয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১