বাংলাদেশের খবর

আপডেট : ১৯ June ২০২১

নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার


দিনাজপুরের নবাবগঞ্জে ধানক্ষেত থেকে ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারনা করছে তিনি একজন ভারসাম্যহীন ব্যক্তি।

আজ শনিবার বেলা ১২টায় উপজেলার ছোট মহেশপুর গ্রাম সংলগ্ন ধান ক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয়।

থানা সুত্রে জানা গেছে ঐ ব্যক্তিকে আগের দিন শুক্রবার ঘটনাস্থলের পার্শ্ববর্তী সীতার কোর্ট বাহারে বাজারে ভারসাম্যহীন অবস্থায় ঘুরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রা আগে কখনও ঐ ব্যক্তিকে এলাকায় দেখেনি এবং তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে কোন উত্তর পাননি। অনেকে তাকে খাবার প্রদান করেন।

শনিবার বেলা ১২টার সময় ধান ক্ষেতের পানির মধ্যে রাখালেরা তার মৃত দেহ পড়ে থাকতে থানায় সংবাদ দেয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তার মৃত দেহ উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান জানান- মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় ইউ,ডি মামলা সহ ময়না তদন্তের জন্য তার মৃত দেহ দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপতালের মর্গে প্রেরনের প্রস্ততি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১