বাংলাদেশের খবর

আপডেট : ১৯ June ২০২১

মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে পোষাক ও খাবার বিতরণ


মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটির অধীনে পরিচালিত তালিমুল উলূম এতিমখানা ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে পোষাক ও খাবার বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার  বিকালে ধামরাই প্রবাসী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক (যুক্তরাষ্ট্র) শারমিনা লিপা এর আয়োজনে মিরপুর সেনপাড়ায় অবস্থিত তালীমুল উলূম এতিমখানা ও মাদ্রাসার ৩০ জন হাফেজ পড়ুয়া ছাত্রদের মাঝে এ পোষাক ও খবার বিতরন করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান মিলন।

এ সময় উপস্থিত ছিলেন সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির পরিচালক  সেলিনা বেগম , সহকারী পরিচালক  ইলিয়াস রহমান তপন,  কো-অর্ডিনেটর সুমন মোহাম্মদ,  সারোয়ার হোসেন জনি, সদস্য লিয়াকত জাহান, মিলন মল্লিক, মিসেস মল্লিক,গিলবার্ড তালুকদার, শাহিন, সংস্থার কেরানীগঞ্জ শাখার সিনিয়র সহ- সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু নাঈম হোসেন, সদস্য আরিফুর হাসান সাগর, রিয়াজুল হাসান বাপ্পা প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১