আপডেট : ২০ June ২০২১
আশ্রয়ন প্রকল্প-২ এর ২য় ধাপে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ১১০টি আবাসন উপকার ভোগী মালিকের মাঝে চাবি হস্তান্তর করা হয়েছে। আজ (২০জুন) রবিবার সকাল সাড়ে ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আবাসন উদ্বোধনের ঘোষণা দেওয়ার পর হাকিমপুর উপজেলায় গৃহহীন ১১০টি আবাসন মালিকদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনউর রশিদ হারুন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ নুরে এ আলম,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর থানা ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হিলি পল্লী বিদ্যুৎ এজি সাইদুর রহমান, উপজেলা সাংগঠনিক সম্পাদক সোরাফ হোসেন প্রতাপ মল্লিক, উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১