বাংলাদেশের খবর

আপডেট : ২০ June ২০২১

নবাবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলেন সাড়ে ৪শ গৃহহীন পরিবার


দিনাজপুরের নবাবগঞ্জে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে সাড়ে ৪শ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবী হস্তান্তর করা হয়েছে।

আজ রবিবার সকালে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ৫৩ হাজার ৩শ ৪০ ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন শেষে নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ভুমিহীনদের হাতে এ জমির দলিল ও চাবী তুলে দেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম। এ সময় সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাক, নারী ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, থানার ওসি অশোক কুমার চৌহান সহ ইউ,পি চেয়ারম্যান, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সুধীজন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১