আপডেট : ২০ June ২০২১
পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করার চেষ্টার প্রতিবাদে কেরানীগঞ্জে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রোববার সকাল ১১ টায় কেরানীগঞ্জের কাশিমালতা এলাকার বলসুতা মৌজার ঘটনাস্থলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক চেয়ারম্যান সিদ্দিক মিয়ার মেয়ে মরিয়ম। তিনি বলেন, যে, আমাদের পিতার সম্পত্তি ৫ একর ১৫ শতাংশ জমি ৪০ বছর ধরে ভোগ দখল করে আসছি। কিন্তু হঠাৎ করে গত শুক্রবার জোর করে আমাদের দখলকৃত জায়গায় আটি বাজার এলাকার জাকির নামের এক ব্যক্তি এমপি নিক্সন চৌধুরীর নাম ব্যবহার করে জোড় দখল করার চেস্টা করে। এসময় বাড়ীতে থাকা কেয়ার টেকারকে মারধর করে ও বাড়ীর আসবাবপত্র ভাংচুর করে। এ বিষয়ে মডেল থানায় অভিযোগ করি। আমরা এই জোর জবর দখলকারীর বিরুদ্ধে আইনের হস্তক্ষেপ কামনা করছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১