আপডেট : ২১ June ২০২১
নড়াইল জেলায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ সোমবার থেকে আবারও এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় আরো ৩৮ জন আক্রান্ত ও ২ জনের মৃত্যু হয়েছে। নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০ জুন রাত ১২টা থেকে আগামী ২৭ জুন রাত ১২টা পর্যন্ত জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময়ে ৮টি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। প্রতিদিন সকাল ৭ টা থেকে বেলা ১২টা পর্যন্ত কাঁচাবাজার খোলা থাকবে, মুদি দোকান,হোটেল রেস্তোরাসহ সবকিছু বন্ধ থাকবে। তবে জরুরি সেবা লকডাউনের আওতার বাইরে থাকবে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জেলায় ৩৮ জন আক্রান্ত ও ২ জনের মৃত্যু হয়েছে ,জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৩ শত ৬ জনের করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে সদরে ১২৬২ জন, লোহাগড়ায় ৮১৩ জন ও কালিয়ায় ২৩১ জনের করোনা পজেটিভ । এ পর্যন্ত জেলায় ৩২ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছে ১৮৬৪ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত ৪১০ জন করোনা পজেটিভ আছে। ১৭জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১