আপডেট : ২১ June ২০২১
নরসিংদীর রায়পুরায় রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ করেছে স্থানীয়রা। উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের ৭ নং ও ৮নং ওয়ার্ডের কাজী বাড়ী মসজিদের মোড় হতে বড়চর চৌরাস্তা মোড় পর্যন্ত প্রায় ২ কি.মি. রাস্তা পাকাকরণে এই অনিয়মের অভিযোগ উঠেছে । সরেজমিন পরিদর্শনে গেলে দেখা যায়, রাস্তায় পড়ে থাকা ইটের স্তুপ দেখে অভিযোগের সত্যতা পাওয়া যায়।ইটগুলো দেখলেই বুঝা যায় কোন ইয়ট ভাটার পরিত্যক্ত ইট এগুলো।সাংবাদিকদের উপস্থিতি দেখে ঘটনাস্থলে এগিয়ে আসেন স্থানীয়রা।স্থানীয় এক কৃষক ইট হাতে নিয়ে ভেঙে ভেঙে দেখায়। আর বলেন, এর চেয়ে শুষ্ক মৌসুমে জমির মাটিও অনেক শক্ত থাকে। এ সময় শাহা আলম নামে এক ভ্যান চালক বলেন, যে ইট দিয়ে রাস্তা করতাছে ভ্যান গাড়ি চলতে পারবো কি না সন্দেহ। রাস্তার অনেকাংশে ইট ভেঙে সমান হয়ে গেছে। স্থানীয়রা বলেন, রাস্তায় যে ইট ব্যবহার হচ্ছে তাতে এই বর্ষা মৌসুমেই রাস্তা নষ্ট হয়ে যাবে।রাস্তার কাজে ভালো মানের ইট ব্যবহার ও তদারকির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুম এন্টারপ্রাইজের ঠিকাদার শহিদুল ইসলাম পলাশ বলেন, আমি একটা অন্য কাজে দূরে আছি।সহকারী প্রকৌশলীরা নিয়মিত তদারকি করছেন।নিম্নমানের ইট ব্যবহারের কথা না। তবে নতুন করে যদি কোন খারাপ ইট আসে তাহলে আমি দেখব। উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শামিম ইকবাল মুন্না এই প্রতিবেদককে বলেন, আপনার পাঠানো ছবি হোয়াটসঅ্যাপে দেখেছি।সাথে সাথে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।নিম্নমানের ইট ফেরত নিয়ে ভালো ইট আনার পরেই কাজ শুরু করা হবে। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১