আপডেট : ২১ June ২০২১
দেশে করোনাভাইরাসে আক্রান্তর সংখ্যা বাড়ছে। একদিনের ব্যবধানে শনাক্তের সংখ্যা বেড়েছে প্রায় ১ হাজার। ২০ জুন সকাল ৮টা থেকে ২১ জুন সকাল ৮টা পর্যন্ত ৪ হাজার ৬৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগের দিন শনাক্ত হয়েছিল ৩ হাজার ৬৪১ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্ত শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ। রোববার এই হার ছিল ১৬ দশমিক ৩৮ শতাংশ। গত ১৪ এপ্রিল এক দিনের হিসাবে এর চেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছিল। ওই দিন ৫১৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৭৮ জনের। আগের দিন মৃতের সংখ্যা ছিল ৮২ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্যশ জানানো হয়েছে। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনার সংক্রমণ ধরা পড়েছে ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬২৬ জনের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১