আপডেট : ২২ June ২০২১
মুন্সীগঞ্জের সদর উপজেলার লঞ্চ টার্মিনাল থেকে ধলেশ্বারী নদীতে পড়ে মোঃ মুসলিবিন (২২) নামের এক দিনমজুর যুবককের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টার দিকে সে নদীতে পড়ে যায়। পরে স্থানীয় অপর যুবক তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেও নিহত মুসলিবিনকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে সকাল সাড়ে ১০ টা থেকে উদ্ধার অভিযানে নামে নারায়নগঞ্জ নদীবন্দর বিআইডাব্লিটিএর ডুবুরী দল। ওক ঘন্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১ টার দিকে ডুবরী কবির হোসেন ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহত যুবক লাঞ্চঘাটের কাছের হাটলক্ষিগঞ্জ এলাকার হাফেজ দেলোয়ার হোসেনের ছেলে। সে পেশায় একজন দিনমজুর ছিলেন। এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা সদর থানার এস আই কাজল দাস বলেন, উদ্ধার হওয়া যুবক কিভাবে নদীতে পরেগেলো বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১