আপডেট : ২২ June ২০২১
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় দুঃস্থ নারীদের কর্মসংস্থানের জন্য ১৪জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ মঙ্গলবার (২২জুন) বেলা ১১টায় অত্র ইউনিয়ন পরিষদে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, নলধা-মৌভোগ ইউনিয়নের একক চেয়ারম্যান প্রার্থী সরদার আমিনুর রশিদ মুক্তি, ইউপি সচিব মো: সোহেল রানা, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল, মো: লিয়াকত আলী, মো: সাইফুল ইসলাম, হুমায়ুন কবির বাচ্চু, মো: হাফিজুর রহমান, মো: রফিকুল ইসলাম সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১