বাংলাদেশের খবর

আপডেট : ২৫ June ২০২১

কেনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৭ সেনা নিহত


কেনিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৭ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা না জানালেও বিশেষ একটি সূত্র ১৭ সেনা নিহতের তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সি।

কেনিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জিপরাহ কিয়োকো বলেন, এমআই-১৭১ই মডেলের একটি হেলিকপ্টার কাজিয়াদো কাউন্টির ওআই তেপেসিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়। বিমানের আহত আরোহীদের উদ্ধার করে নাইরোবির প্রতিরক্ষা বাহিনী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেন, হেলিকপ্টার বিধ্বস্তে নিহতের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে সমবেদনা জানানোর প্রক্রিয়া চলমান ছিল বলে জানান তিনি।

কেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে হেলিকপ্টর বিধ্বস্তের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, হেলিকপ্টারটি প্রশিক্ষণ মিশনে যাচ্ছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১