আপডেট : ২৭ June ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পানিতে ডুবে জুনায়েদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের এ বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জুনায়েদ ওই গ্রামের কৃষক মো. আলকাছ মিয়ার ছেলে। আলকাছ মিয়ার দুই ছেলের মধ্যে সে সবার বড়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী সূত্রে জানা, দুপুর ১২টার দিকে জুনায়েদর মা ঘরে রান্নার কাজে ব্যস্ত থাকে। এসময় সে ঘরের কাউকে কিছু না বলে বের হয়ে অন্যান্য ছেলেদের সাথে মাদ্রাসা সংলগ্ন পুকুরপাড়ে খেলাধুলা করছিল। হঠাৎ করে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে বাড়িতে খবর পাঠায় এবং তাকে পুকুরে খোঁজাখোঁজি করতে থাকে। এক পর্যায়ে অনেক্ষণ পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করে। এরপর স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হয়। তার অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে আখাউড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জুনায়েদের চাচা আলমাছ বলেন, দুপুরের দিকে সে ঘর থেকে বের হওয়ায় তার মা ছেলেকে ঘরে নিয়ে আসেন। এরপর সে পুনরায় ঘর থেকে বের হয়। তার মা দেখামাত্র আবার তাকে ঘরে নিয়ে আসেন। তার মা রান্নার কাজে ব্যস্ত থাকার সুযোগে কোন কিছু না বলে হঠাৎ করে আবার ঘর থেকে বের হয়ে মাদ্রাসা সংলগ্ন পুকুরপাড়ে অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলা করতে গিয়ে পুকুরে পড়ে যায়। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফারহানা আক্তার নুর স্বর্ণা বলেন, মৃত অবস্থায় এই শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত পানি খাওয়ার ফলে তার মৃত্যু হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১