বাংলাদেশের খবর

আপডেট : ২৭ June ২০২১

ওসি প্রদীপকে সিনহা হত্যা মামলায় জড়ানো যায় না: রানা দাশ গুপ্ত


মেজর (অব) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চার্জশিট অনুযায়ী টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে না বলে মনে করেন আইনজীবী অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত।

আজ রোববার বেলা ১টায় কক্সবাজার জেলা আইনজীবী ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রানা দাশ গুপ্ত বলেন, চার্জশিটের বেশ কিছু জায়গায় মারাত্মক ত্রুটি রয়েছে। যেমন চার্জশীটে বলা হয়েছে টেকনাফ থানা থেকে এসে ওসি প্রদীপ বুট জুতা দিয়ে মেজর সিনহার গলা চেপে ধরে হত্যা করেছে- তা মেডিকেল রিপোর্টে তার কোনো প্রমান পাওয়া যায়নি। এছাড়া বলায় হয়েছে এসআই  লিয়াকত ওসি প্রদীপের সাথে কথা বলার পর সিনহাকে গুলি করেছে। কিন্তু কললিস্টে বা অন্য কোনো জায়গায় তার প্রমাণও নাই। এছাড়া টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপকে তিন বার পুলিশ রিমান্ডে নিয়ে গেছে কিন্তু সেখানে কোন গুরুত্বপূর্ণ তথ্য বের হয়নি। এর মাধ্যমে প্রমান হয়ওসি প্রদীপ নিজে এই হত্যা কাণ্ডের সাথে জড়িত নয়। তাই আমি ওসি প্রদীপের পক্ষে জামিন আবেদন করেছিলাম। তবে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে চার্জগঠন করেছে সে বিষয়ে আইনী বিষয়ে দেখে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করবো।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১