আপডেট : ২৭ June ২০২১
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুইটি অভিযান চালিয়ে ১৫ চাঁদাবাজকে আটক করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ২২ হাজার ৯৭৫ টাকা উদ্ধার করা হয়। আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র্যাবের সহকারি পুলিশ সুপার সম্রাট তালুকদার। আটককৃতরা হলো- ইমাম হোসেন ওরফে ফাহাদ (২৮), নুর ইসলাম ওরফে লিছন (৩৬), ইসমাইল হোসেন (৩৬), আরিফুল রহমান ওরফে শ্যামল(৩৬), বাদশা ওরফে ফাহাদ (৩৬), সুমন হোসেন মোল্লা (৩২), রনি ফকির (২৬), মুন্না খান (৩১),আনার হোসেন (৫৫),বাবু মিয়া (২৮), লিটন মিয়া (৩৯),আমীর আলী (২৬),আনোয়ার হোসেন ওরফে তপু (৩১), চান বাদশা (৪৭) ও আব্দুল কাদের (৫৫)।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১