বাংলাদেশের খবর

আপডেট : ২৮ June ২০২১

ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে ১৫ দিনের সাজা


বাগেরহাটের ফকিরহাটে শফিকুল ইসলাম (২৪) নামের এক মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার জাড়িয়া কাহারডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বাগেরহাট জেলা মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি দল গোপনে খবর পেয়ে জাড়িয়া কাহারডাঙ্গা গ্রামের অভিযান পরিচালনা করে শফিকুল ইসলামকে গাঁজাসহ আটক করে। আটককৃত মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় বাগেরহাট জেলা মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ইন্সপেক্টর মিলন কুমার মুখার্জীসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১