আপডেট : ২৮ June ২০২১
পটুয়াখালীর কলাপাড়া থেকে অপহরণের ২৭ দিন পর বরগুনার পোটলাখালী থেকে অপহৃত দশম শ্রেণির শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে এ তরুণীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত কথিত প্রেমিক সজিব আকনকে (২২) পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়া গ্রামের ওই ছাত্রী গত ৩০ মে বাড়ি থেকে কলাপাড়া যাচ্ছিল। পথিমধ্যে সজিবসহ তার সসহযোগীরা তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা কলাপাড়া থানায় মামলা করেন। পুলিশ কৌশলে প্রায় ২৭ দিন পর ভিকটিমকে উদ্ধার করে এবং প্রধান আসামি বরগুনার পোটলাখালী খারাকান্দা কলোনীর গনি আকনের ছেলে সজিব আকনকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই জহুরুল জানান, গোপন সূত্রে প্রাপ্ত খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার করেন। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার পদক্ষেপ নেয়া হয়েছে। আজ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১