বাংলাদেশের খবর

আপডেট : ২৯ June ২০২১

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২


মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে বজ্রপাতে জিয়ারুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু ও অপর ২ কৃষক আহত হয়েছেন। 

আহত কৃষকরা হলেন, মফিজুল ইসলাম (৪৫) ও হাবিব (৪০) নামের আরও দুইজন।

আজ মঙ্গলবার সকালের দিকে বজ্রপাতের আঘাতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম উজলপুর গ্রামের খোদাবক্স জামাতা, আহত মফিজুল একই গ্রামের জাফর আলীর ছেলে এবং হাবিব আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, আহত ও নিহত ব্যক্তিরা সকালে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে জমি থেকে ধানের চারা উত্তোলন করেছিলেন। এ সময় প্রচন্ড শব্দে বজ্রপাতে আঘাতে জিয়ারুল ইসলাম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ঐ সময় তাঁর পাশের কাজ করতে থাকা  মফিজুল ও হাবিব আহত হন। আহত দুজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১