বাংলাদেশের খবর

আপডেট : ২৯ June ২০২১

সরিষাবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ী আটক


জামালপুরের সরিষাবাড়ীতে তিন গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আঃ লথিপ জানান, গত ২৮ জুন সোমবার ৬.৩০ মিনিটের সময় মাদক দ্রব্য বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই সোহাগ ও এ এসআই মেহেদী মাছুদ সঙ্গীয় ফোর্স নিয়ে আওনা ইউনিয়নের স্থল এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে মাদক ব্যাবসায়ী মোঃ রতন মিয়া (৪৭) একই এলাকার মৃত আঃ ছাত্তারের ছেলে সবুজ তরফদার(৩২) কে তিন গ্রাম হেরোইনসহ রতনের বাড়ীর সম্মুখে তারাকান্দি- ভূয়াপুর রাস্তা হতে আটক করে। পরে তাদেরকে মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে গত কাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সরিষাবাড়ী থানা মামলা নং ৩৫ তারিখ-২৯-০৬-২০২১।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১