বাংলাদেশের খবর

আপডেট : ৩০ June ২০২১

লকডাউন অমান্য করে যাত্রী বহনের দায়ে বাস জব্দ


নেত্রকোণার কলমাকান্দায় লকডাউন অমান্য করে যাত্রী বহনের দায়ে মায়ের দোয়া পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা ও গাড়ী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আদালত সুত্রে জানা যায়, নেত্রকোণার কলমাকান্দা উপজেলার  বিশরপাশা বাজার থেকে মঙ্গলবার রাত ১০ টায় ঢাকার উদ্দেশ্য যাত্রী নিয়ে রওনা দেয় মায়ের দোয়া পরিবহন নামের একটি বাস। পথিমধ্যে ওই সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. সোহেল রানার নেতৃত্বে উপজেলা সদরে লকডাউন কার্যকর করতে অভিযান পরিচালনা করছিলেন।  উপজেলা সদরে রেন্টিতলা নামকস্থানে আসা মাত্রই লকডাউন নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহনের দায়ে করোনা সংক্রমণ প্রতিরোধ আইনে ২৫  ধারায় মায়ের দোয়া পরিবহনকে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা ও গাড়ী জব্দ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট  ইউএনও মো. সোহেল রানা। 

ইউএনও সোহেল রানা জানান, সংক্রমণ প্রতিরোধ আইনে মায়ের দোয়া পরিবহনকে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা ধার্য্য করে নগদ আদায় করা হয়। জব্দকৃত গাড়ীকে বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছি।

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলায় প্রয়োজনীয় ব্যাবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। এছাড়াও সকলকে মাস্ক ব্যাবহারের কথা বলা হচ্ছে জানান ইউএনও। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১