আপডেট : ০১ July ২০২১
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১৪ জন, নওগাঁর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও ঝিনাইদহের একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ, ১৬ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৬ জন। এ নিয়ে ৪০৫ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৬২জন। এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪০৬টি নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৯.৯০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ২৯ নমুনা পরীক্ষায় ১১ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ৩৭.৯৩ শতাংশ। নওগাঁয় ১১৮ নমুনায় ৭৫ জন পজিটিভ আসে। শনাক্ত হার ৬৩.৫৬ শতাংশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১