বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০২১

কুমিল্লায় লকডাউনের প্রথম দিন


কুমিল্লা নগরী ও ১৭টি উপজেলায় সরকার ঘোষিত ১ সপ্তাহের কঠোর লকডাউনের প্রথম দিন চলছে।

আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরী ও উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ টিম টহল দিতে দেখা যায়। দোকানপাট ও শপিংমলগুলো সম্পূর্ণ বন্ধ রয়েছে। কাঁচাবাজার খোলা থাকলেও কাষ্টমারের উপস্থিতি ছিল কম।

এদিকে লকডাউন অমান্য করে সড়কে বের হওয়ায় বিজিবির টহলদলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট কয়েকজন পথচারী ও একটি দোকান খোলা থাকায় অর্থ দণ্ড দেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১