আপডেট : ০১ July ২০২১
আজ থেকে শুরু হয়েছে ফাইজার ও চীনের সিনোফার্মের টিকাদান কার্যক্রম। আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকালে রাজধানীর কুর্মিটোলা হালপাতালে আজ থেকে শুরু হয়েছে ফাইজার ও চীনের সিনোফার্মের টিকাদান কার্যক্রম। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। এ সময় টিকার জন্যে নিবন্ধন করতে না পারায় বিক্ষোভ করেন প্রবাসীরা। বিক্ষুব্ধ প্রবাসীরা টিকা চাই টিকা চাই বলে স্লোগান দিতে থাকে। এসময় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, টিকা নিয়ে সরকারের ওপর আস্থা রাখেন। আপনারা আমাদের সম্পদ, আপনাদেরকে সঠিক সময়ে টিকা দেয়ার দায়িত্ব সরকারের। তিনি আরও আশ্বাস দেন, সোমবারের মধ্যে নিবন্ধন জটিলতা সমাধান হবে। এ সময় বিএমইটির মহাপরিচালক বলেন, কাল সকাল ৯টা থেকে সংস্থাটি প্রবাসিদের নিবন্ধনের জন্য খুলে দেয়া হবে। সারা দেশে ৫৩টি কেন্দ্রের মাধ্যমে রেজিষ্ট্রেশন করা যাবে বলেও জানান বিএমইটির মহাপরিচালক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১