বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০২১

লকডাউনের প্রথম দিনে কেরানীগঞ্জে ১৮ জনের জেল-জরিমানা 


সারা দেশে ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা আদেশ অমান্য করায় ১৪ জনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জনকে নগদ অর্থদণ্ড দিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী, হাসনাবাদ, কোন্ডাও মডেল থানার রোহিতপুর ও কালিন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আইন অমান্য করায় তাদের আটক করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ । এ সময় ১৪ জনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জনকে নগদ অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- আরিফ, এনামুল হক, জামাল, জহির, সাইফুল, ইসরাফিল, বাবুল, সোহল রানা, আবুল হাসেম সোহেল প্রমুখ।

অভিযানে অংশ নেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, ২৬ বিজিবি ঢাকা ব্যাটেলিয়নের সুবেদার কবির আহমেদ, সেনাবাহিনী, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা পুলিশ কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ বলেন, সরকারের নির্দেশিত কঠোর লকডাউন পালনে আমরা দায়িত্ব পালন করছি। জনগনের প্রতি আমাদের অনুরোধ আপনারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। যদি কেউ আইন অমান্য করেন তাহলে জেল, জরিমানা করা হবে। স্বাস্থ্য বিধি মেনে চলুন সুস্থ থাকুন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১