আপডেট : ০১ July ২০২১
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে সাতদিনের কঠোর লকডাউনের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পালিত হচ্ছে কঠোর বিধিনিষেধ। সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পৌর শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মাঠে এক যোগে কাজ করছেন। বৃহস্পতিবার সকাল থেকেই পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাটবাজারের দোকানপাট ছিল বন্ধ। সড়কগুলোতে ছিল না মানুষের সমাগম। বন্ধ রয়েছে বিভিন্ন প্রকারের যানবাহনও। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা খাকলেও ক্রেতার অভাবে অলস সময় পার করেছেন দোকানদাররা। এদিকে রিকশা চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা ছিল কম। তবে বেশী ভাগ লোকজনকে পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে। এদিকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে। সেইসাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মাঠে কাজ করছেন। তবে শহরের দোকানপাট বন্ধ থাকলে ও পাড়া মহল্লার দোকান পাট খোলা ছিল। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে-এ আলম বলেন, লকডাউন কঠোরভাবে পালন করা হচ্ছে। সকাল থেকেই পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। অযথা যারা রাস্তায় ঘোরাফেরা করছে তাদেরকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১