বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০২১

মহাদেবপুরে প্রথমদিনে সর্বাত্মক লকডাউন পালিত


নওগাঁর মহাদেবপুরে প্রথমদিনে সর্বাত্মক লকডাউন পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মহাদেবপুর উপজেলা শহরে লকডাউনের আওতায় সকল দোকানপাট বন্ধ ছিল। লকডাউন বাস্তবায়নে সোনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের টহলরত অবস্থায় দেখা গেছে। এছাড়াও উপজেলা শহরের প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কড়া পুলিশী প্রহরা দিতে দেখা যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা খাতুন বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে লকডাউন বাস্তবায়নে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৭ জনকে জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, উপজেলা প্রশাসনের নেতৃত্বে সোনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে লকডাউন বাস্তবায়নে কাজ করছি। সরকারি বিধিনিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১