আপডেট : ০১ July ২০২১
আগামী দুই দিনে দেশে মডার্নার ২৫ লাখ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, ‘আগামীকাল শুক্রবার, রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে প্রেরিত মডার্নার মোট ২৫ লাখ ভ্যাকসিনের প্রথম ডোজ হিসেবে প্রায় ১২ লাখ কোভিড-১৯ ভ্যাকসিন আসবে এবং আগামী পরশু সকালে একই স্থানে মডার্নার অবশিষ্ট ১৩ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।’ এই ভ্যাকসিন গ্রহণ করতে আগামীকাল রাত ১১ টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলেও মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১