আপডেট : ০২ July ২০২১
বাংলাদেশের অন্যতম শিল্প-বাণিজ্য নগরী খুলনা। করোনা সংক্রমণ বৃদ্ধিতে বিধ্বস্ত সময় যাচ্ছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগে আরও ২৭ জনের প্রাণহানি হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (০২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) বিভাগে সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছিল। ফলে একদিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে এ বিভাগে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় সাতজন, ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় তিনজন, যশোরে দুজন, বাগেরহাট, নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৮ হাজার ৭২১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৩৬ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৩৫৪ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১